ধুনটে মাদকসহ আটক ১: উদ্ধার ১০ পিস ইয়াবা

শ

শাহ্ আলম জীবন

আপডেট: 2 months ago

ধুনটে মাদকসহ আটক ১: উদ্ধার ১০ পিস ইয়াবা
ধুনটে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল বাছেদ শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে ধুটন থানা পুলিশ। আটক আব্দুল বাছেদ শেখ ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াহুরী (গোসাইবাড়ী গুচ্ছগ্রাম) এলাকার মৃত খলিল শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানাধীন ৪ নম্বর গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াহুরী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল বাছেদ শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ আব্দুল বাছেদ শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785